আগামীকাল মুক্তি পাওয়ার কথা ছিল সঞ্জয়লীলা বানসালী পরিচালিত দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং অভিনীত চলচ্চিত্র ‘রাম-লীলা’। কিন্তু মুক্তির ঠিক দু’দিন আগেই আদালত আদেশ দেয় ছবিটির মুক্তি স্থগিত করার জন্য। কারণ হিসেবে উল্লেখ করা হয় ছবিটির নাম হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু তাই নয়, তাদের প্রভুকেও অসম্মান জানানো হয়েছে ছবিটির নামে ‘রাম-লীলা’ ব্যবহার করে। প্রভু সমাজ ধার্মিক রাম লীলা কমিটি এই মামলা দায়ের করে। তারা আরও উল্লেখ করেন, রাম হচ্ছেন তাদের প্রভু, এই প্রভুকে সম্মান জানানোর বদলে ছবিতে যৌন আবেদন, উচ্ছৃঙ্খলতা দেখানো হয়েছে। যা রীতিমতো প্রথুকে অপমানের মতো। তাই আদালতের আগামী নির্দেশ ছবিটি আপাতত মুক্তি পাচ্ছে না।
