আজ রাত ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে জনপ্রিয় সেলিব্রেটি শো ‘মিডিয়া গসিপ’। তানভীর তারেকের উপস্থাপনায় এবং ইসরাফিল শাহীনের প্রযোজনায় এবারের পর্বে হট সিটের অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং শফিক তুহিন। বর্তমান সময়ে অডিও বাজারের অস্থিরতা, পাইরেসিসহ মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন অতিথিরা। এ ছাড়াও শিল্পীদের রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক উঠে এসেছে এই আড্ডায়। মিডিয়া গসিপের নিয়মিত সেগমেন্ট হট সিট ছাড়াও নিউজ ফ্ল্যাশ সেগমেন্টে দেশ-বিদেশের মিডিয়ার চলমান ঘটনার সর্বশেষ আপডেট জানানো হবে দর্শক-শ্রোতাদের।
