ডি এ তায়েব :এ সময়ের ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেতা। প্রায় এক দশক ধরেই তিনি বেশ ব্যস্ততার সাথে ছোট পর্দায় অভিনয় করে যাচ্ছেন। অভিনেতার পাশাপাশি তিনি একজন প্রযোজক ও পরিচালকও। বিভিন্ন চ্যানেলে তার একাধিক দীর্ঘ ধারাবাহিক প্রচার হচ্ছে। এসবের মধ্যে ‘ডিবি’ ও ‘থানার নাম শনির আখড়া’ উল্লেখযোগ্য। এর পাশাপাশি তিনি নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন। আজ এই অভিনেতার শুভ জন্মদিন। এ উপলক্ষে একাধিক চ্যানেলের লাইভ অনুষ্ঠানে পাওয়া যাবে তাকে। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।
