প্রতিদিনের সংবাদপত্রে প্রকাশিত পাঠকপ্রিয় লেখা নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন পোর্টাল ইকথা ডটকম। বাংলা ভাষাকে ইন্টারনেট মাধ্যমে প্রচার, প্রসার ও প্রয়োজনীয় তথ্যগুলোর আর্কাইভ তৈরি করাই ইকথা’র প্রধান উদ্দেশ্য। ইকথা’র দুই উদ্যোক্তা শেরিফ আল সায়ার ও আরিফুল ইসলাম আরমান জানান, কাজের প্রয়োজনে ইন্টারনেটে বাংলা ভাষায় কেউ কোনো তথ্য চাইলে সেটি পাওয়া অনেক কঠিন হয়ে পড়ে। অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে ইকথা ডটকম এই বিষয়টি নিয়ে কাজ করছে। প্রযুক্তি নিয়ে তরুণ প্রজন্মকে লেখালেখিতে উত্সাহিত করতে ইকথা ডটকম আয়োজন করবে প্রশিক্ষণ কর্মশালা ও অনলাইন প্রতিযোগিতা। এই ওয়েবসাইটের ঠিকানা: www.ekotha.com।
