অনলাইনে জনপ্রিয়তম শব্দ ‘404’

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২০:৪১
চলতি বছরে অনলাইনে সবচেয়ে বেশি ব্যবহূত শব্দ হলো ‘404’ যা কি না অনলাইনের একটি কারিগরি সমস্যার কোড। সবচেয়ে বেশি ব্যবহূত শব্দগুচ্ছ হলো ‘toxic politics’ এবং সবচেয়ে বেশি ব্যবহূত নাম হলো ‘Pope Francis’। গ্লোবাল ল্যাংগুয়েজ মনিটর সম্প্রতি এই তথ্য জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী শীর্ষ শব্দের তালিকায় ‘404’-এর পরের অবস্থানগুলোতে রয়েছে ‘fail’, ‘hashtag’, ‘@Pontifex’ ও ‘The Optic’। নামের তালিকায় পোপের পরে রয়েছে ওবামা, এনএসএ, স্নোডেন ও কেট মিডলটনের নাম।