সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ডে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ে অন্তত ১শ’ জন নিহত হয়েছে। অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবেদন জানানো হয়েছে আন্তর্জাতিক সাহায্যের। সোমালিয়া সরকার সোমবার একথা জানিয়েছে। গত শনিবার পুন্টল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঘূর্ণিঝড়ের পর এখনো নিখোঁজ রয়েছে শত শত মানুষ। ঝড়ো বাতাস ও ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মানুষের প্রাণহানির পাশাপাশি মারা গেছে গবাদিপশুও। বিপর্যস্ত হয়েছে শ’ শ’ ঘরবাড়ি। ঝড়টি আরো ভেতরের অঞ্চলের দিকে এগুবে এবং বুধবার পর্যন্ত অবস্থান করবে বলে জানানো হয়েছে আবহওয়ার পূর্বাভাসে।
