ফের ছুটে চলছে মঙ্গলযান
ইঞ্জিনের গোলযোগ কাটিয়ে ফের মঙ্গলগ্রহের পথে ছুটছে ভারতের নভোযান মঙ্গলযান। উেক্ষপণের এক সপ্তাহের মাথায় সোমবার যানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ফলে বাধা পড়ে ভারতের মঙ্গলযাত্রায়। তবে বাধা সামলে পরে আবার মঙ্গলের উদ্দেশ্যে ছুটেছে মঙ্গলযান। প্রযুক্তিগত ত্রুটির কারণে নভোযানটি পৃথিবীর কক্ষপথে ঢুকতে পারছিল না। কিন্তু ইঞ্জিনের গোলযোগ কাটিয়ে ওঠার পর মঙ্গলযান এ চেষ্টায় সফল হয়। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের (আইএসআরও) বিজ্ঞানীরা এখন নভোযানটিকে পরিকল্পনামাফিক পৃথিবীর উচ্চতর কক্ষপথে নিতে পেরেছেন। —রয়টার্স
সোমালিয়ায় পশু জবাই নিষিদ্ধ
সোমালিয়ার অ্যাবাটর ছাড়া অন্য কোন জায়গায় পশু জবাই করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। ১৯৯১ সালে গৃহযুদ্ধ শুরু পূর্ব পর্যন্ত দেশটির সকল কসাইখানা বন্ধ করা হয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করার পর পূর্ব উপকণ্ঠে সীমানা করে দেয়া হয়েছে। শুধু অ্যাবাটরে ব্যবসার জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে না। —বিবিসি
রোমানিয়ায় কৃত্রিম রক্ত
ছয় বছর ইঁদুরের উপর গবেষণার পর রোমানিয়ান গবেষক ড. রাডু সিলাঘি-দামিত্রেস্কু এবং তার দল কৃত্রিম রক্ত তৈরির ফর্মুলা পেয়েছেন। তারা জানিয়েছেন, এ ফর্মুলাতে তৈরি রক্তটি ইঁদুরের উপর পরীক্ষা করে তারা কোন পার্শ্বপ্রতিক্রিয়া পাননি। এখন গবেষকদের লক্ষ্য মানুষের শরীরে এটির ব্যবহার যাচাই করে দেখা। কৃত্রিম ঐ রক্ত তৈরিতে হিমোগ্লোবিনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে হেমেরাইথ্রিন, সামুদ্রিক পোকা থেকে নিষ্কাশন করা হয়েছে বিশেষ প্রোটিন এবং সেগুলোকে পানি ও লবণের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম রক্ত। —রয়টার্স
আফগানিস্তানে আফিম চাষে রেকর্ড
আফগানিস্তানে প্রথমবারের মত রেকর্ড পরিমাণ আফিম চাষ হয়েছে। জাতিসংঘ বলেছে, এবার দু’লাখের অধিক হেক্টর জমিতে আফিম চাষ হয়েছে। ইউএনওডিসি এক প্রতিবেদনে জানায়, গত বছর উত্পাদনের রেকর্ড ছিল ৩৬ শতাংশ কিন্তু এ বছর এ উত্পাদন বিশ্বব্যাপী চাহিদা অতিক্রম করবে। কাবুলে জাতিসংঘের ড্রাগস অপরাধ বিষয়ক বিভাগের প্রধান জেন লুস জানান, গত বছর থেকেই ঐ উত্পাদন বৃদ্ধি পেয়েছে।—বিবিসি
