রাস্তায় চলাচল বিষয়ে সাভারে ব্র্যাকের কুইজ প্রতিযোগিতা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০২
“নিরাপদ সড়ক ও আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ কর্মসূচির উদ্যোগে এ প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীদের কীভাবে রাস্তায় চলাচল করতে হবে। সাভার উপজেলায় তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের মানিকগঞ্জ অঞ্চলের সোশ্যাল কমিউনিকেটর জি. এম সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ মণ্ডল ও ব্র্যাকের যোগাযোগ কর্মী বাবুল হোসেন।