মেহেরপুরসহ দুই স্থানে দুইজন খুন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৩
মেরেহপুরে ডাকাতের হামলায় এক কৃষক ও গাজীপুরের টঙ্গী এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। মেহেরপুর মেহেরপুর গাংনী উপজেলার যুগিন্দা গ্রামে গত বুধবার ভোর রাতে ডাকাত দলের বোমা হামলায় স্বপন নামে এক কৃষক নিহত হন। যুগিন্দা গ্রামে তিন বাড়িতে ডাকাতি শেষে ডাকাত দল ফেরার পথে গ্রামবাসী প্রতিরোধ করে। এ সময় ডাকাতের নিক্ষিপ্ত দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই কৃষক স্বপন মারা যান। গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, ডাকাতির ঘটনা শোনার পর পরই পুলিশ পাঠানো হয়। টঙ্গী (গাজীপুর) টঙ্গীর গাজীপুরা তামিরুল মিল্লাত মাদ্রাসার সামনে গতকাল বুধবার রাতে এক অজ্ঞাত পরিচয় (৩৮) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পড়নে ফুল হাতা স্ট্রাইপ শার্ট, চেক লুঙ্গি ও গলায় মাফলার ছিল। টঙ্গী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, কে বা কারা ঐ ব্যক্তিকে খুন করে লাশ ফেলে গেছে। তার বুক ও পিঠে ক্ষতের চিহ্ন রয়েছে।