গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৩
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে এক গৃহবধূ নিজ গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বশুর-শাশুড়ীর বকা খেয়ে গত বুধবার সকালে সে আত্মহত্যার চেষ্টা চালায়। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের বানা’র স্ত্রী মুনিয়া খাতুনকে (২৩) বিকেলের দিকে তার শ্বশুর মোফা ও শাশুড়ী মমতা বকাঝকা করে। এতে সে তাদের উপর অভিমান করে নিজ ঘরের দরজা দিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।