ফরিদপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পিয়নসহ গ্রেফতার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৭
বিনামূল্যের সরকারি বই বিক্রি করার সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফ ও তার পিয়ন শাহ আলমকে হাতে-নাতে ধরে থানায় সোপর্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডি.এম. আতিকুর রহমান। মাধ্যমিক স্তরের বিনামূল্যে বিতরণের জন্য সরকারি বই সংরক্ষিত থাকে বালিকা উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে তিন ভ্যান বই নিয়ে যাবার পথে উপজেলা গেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখতে পান। ভ্যানচালককে জিজ্ঞাসা করলে বলে- বই বালিকা বিদ্যালয় থেকে নিয়ে এসেছি। তাত্ক্ষণিকভাবে বিষয়টি উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ও পিয়ন শাহা আলমকে জিজ্ঞাসা করলে প্রথমে উভয় বিষয়টি অস্বীকার করে। পরবর্তীতে বই ক্রেতাকে নিয়ে আসার পর ঘটনার সত্যতা প্রমাণিত হয়। চুরি করে সরকারি বই বিক্রি করার অপরাধে মাধ্যমিক কর্মকর্তা ও পিয়নকে থানা হাজতে প্রেরণ করা হয়েছে।