দাউদকান্দি বাজারের ১১ দোকানে অগ্নিকাণ্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৭
আজ বুধবার ভোর সাড়ে ৫টায় দাউদকান্দি উপজেলার রায়পুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানসহ এবং প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে যায়। দাউদকান্দি ফায়ার সার্ভিস ও বাজার কমিটির সূত্রে জানা যায়, উপজেলার রায়পুর বাজারের গোপালের সুতার দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের মুদি দোকান, কাপড়ের দোকান, সুতার দোকান ও গার্মেন্টসের দোকানসহ ১১টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দাউদকান্দি উপজেলা সদর থেকে দমকল বাহিনীর দুটি ইউনিট এসে স্থানীয় লোকদের সহযোগিতায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে দাউদকান্দি উপজেলার নির্বাহী অফিসার খন্দকার জাকির হোসেন ক্ষতিগ্রস্ত বাজারটি পরিদর্শন করেন।