উলিপুরে ‘হাতিয়া গণহত্যা দিবস’ পালন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৭
কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় ‘হাতিয়া গণহত্যা দিবস’ পালিত হয়েছে। গত বুধবার সকাল ১০টায় শহীদদের স্মরণে নির্মিত দাগারকুঠি স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কালোব্যাচ ধারণ, শোকর্যালি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, উলিপুর উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন, সলিডারিটির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যক্ষ নাসিমা বানু, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার রায়, উলিপুর মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার ফয়জার রহমান ও গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার প্রমুখ।