বান্দরবান বিএনপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:০৮
বান্দরবানে আওয়ামী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। বুধবার বান্দরবান বাজারস্থ দলীয় কার্যালয়ে সামনে ১৮ দলীয় জোটের সমাবেশে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর হাতে ফুলের স্টীক তুলে দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করে আওয়ামী সংগঠন মুজিব সেনা ক্লাবের সহ-সভাপতি জহির হোসেন এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী। এসময় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো: ওসমান গনি, বিএনপি নেতা কাজী মহোতুল হোসেন যত্ন, মহিলা দলের যুগ্ন আহবায়িকা নিরুতাজ বেগম নীলুসহ বিএনপি, জামায়াতসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরাউস্থিত ছিলেন।