স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্র পাঠানোর নামে প্রতারণার শিকার হয়ে সর্বস্ব হারিয়েছেন এক অবসরপ্রাপ্ত সহকারী কর্মকর্তা। বর্তমানে তিনি খোয়া যাওয়া টাকা ও ডলার উদ্ধারে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু প্রতারক অলিউর রহমান গাজী প্রভাবশালী হওয়ায় খোয়া যাওয়া টাকা ও ডলার উদ্ধার হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন প্রতারণার শিকার আলী আহমদ।
জীবনের সঞ্চিত মোটা অংকের অর্থ হারিয়ে আলী এখন নিঃস্ব। প্রতারক অলিউর রহমান গাজী বৈরাগীবাজারের খশির সড়ক ভাংণী এলাকার মৃত রহমত আলীর পুত্র। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
