শেষেও রেকর্ড

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:২০
শচিন টেন্ডুলকারের শেষ টেস্ট। মাঠের লড়াইকে তো বটেই এই একটি বিষয় প্রায় আড়ালে ঠেলে দিচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়কেও। এই টেস্টের মাধ্যমেই ১৩৬ বছরের পুরনো ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে ২০০তম টেস্ট খেলতে নামছেন কেউ। স্টিভ ওয়াহ’র ১৬৮ টেস্টের রেকর্ড ভাঙ্গার পর থেকেই সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটারদের তালিকায়ও সবার উপরে আছেন। এই তালিকায় টেন্ডুলকারের পরেই যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন দুই অস্ট্রেলিয়ান স্টিভ ওয়াহ এবং রিকি পন্টিং। আর ১৬৪টি ম্যাচ খেলে রাহুল দ্রাবিড়ের সাথে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন জ্যাক ক্যালিস। এখনও খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে এরপরে আছেন যথাক্রমে আজই দেড়শ টেস্টের মাইলফলক স্পর্শ করতে যাওয়া শিবনারায়ন চন্দরপল এবং ১৩৮ টেস্ট খেলা মাহেলা জয়াবর্ধনে।