আগামীকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নবান্ন উত্সব উদযাপিত হবে। জাতীয় নবান্নোত্সব উদযাপন পর্ষদ আয়োজিত নবান্ন উত্সব ১৪২০ সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১২টা পর্যন্ত। উত্সবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-মুড়ি-মুড়কি, বাউলগান, আদিবাসী পরিবেশনা, রাঁয়বেশে ইত্যাদি পরিবেশিত হবে। ‘এসো মিলি সবে নবান্নের উত্সবে’ আহবানের মাধ্যমে উত্সবের শুরু হবে বাঁশির সুরে।
উদ্বোধন করবেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। নবান্ন কথনে অংশ নেবেন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান ও আহবায়ক শাহরিয়ার সালাম। সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা। উত্সব সকলের জন্য উন্মুক্ত থাকবে।
