শেকৃবিতে শিক্ষক-কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ গঠন

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:২৩
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ হোসেন ভুঞাকে আহবায়ক এবং ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা ও বৃত্তি) চৌধুরী আব্দুল-আল-ফারুককে সদস্য সচিব করে ১৪৯ সদস্য বিশিষ্ট সম্মিলিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ঐক্যপরিষদ গঠন করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে অধ্যাপক ড. মো. জাফর উল্ল¬াহ, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মো. ছরোয়ার হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার (রানু), অধ্যাপক ড. মো. রজ্জব আলী, অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ ও খোন্দকার আসাদুজ্জামান কিটনকে। এছাড়া সাত জনকে যুগ্ম সদস্য সচিব এবং ১৩৩ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সাধারণ সদস্য হিসাবে রাখা হয়েছে।