নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চা পঞ্চাশোর্ধ ব্যক্তিদের মেমোরি বা স্মরণশক্তি বাড়ায়। বিশেষজ্ঞগণ পঞ্চাশোর্ধ ব্যক্তিদের একটানা ৬ সপ্তাহ নিয়মিত ব্যায়াম করতে দেন। এরপর তাদের ব্রেইন ইমেজ নেয়া হয়। এতে দেখা যায় তাদের বেশিরভাগের মেমোরি সেন্টার উজ্জীবিত হয়েছে।
টেক্সাসে পরিচালিত জরিপে দেখা যায়, যাদের গড় বয়স ৬৪ বছর এমন ৩৭ জনের ব্যায়ামের কারণে মস্তিষ্কে রক্ত চলাচল বৃদ্ধি পেয়েছে। তাই বিশেষজ্ঞগণ বলছেন, সাম্প্রতিক গবেষণায় যে ফলাফল পাওয়া যায় তাতে স্পষ্টতই প্রতীয়মান হয় যে, এক্সারসাইজ বয়স্ক লোকদের এজিং প্রক্রিয়াকে খানিকটা শ্লথ করতে সহায়ক এবং স্মরণশক্তি প্রখর হওয়া ছাড়াও শারীরিক ফিটনেস রক্ষায় সহায়ক হতে পারে। এমনকি আলঝেইমার রোগীদের স্মৃতিশক্তি রক্ষায়ও ব্যায়াম কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই সপ্তাহে অন্তত ৫ দিন ব্যায়াম করা উচিত।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ।
