কোচ সিদ্ধান্তে দোটানায় মোহামেডান

আপডেট : ১৩ নভেম্বর ২০১৩, ২১:৫৪
মোহামেডানের ফুটবল কোচের দায়িত্ব কে পালন করবেন তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে কোচ সাইফুল বারী টিটুই কোচ থাকবেন সেটা প্রায় নিশ্চিত হলেও মোহামেডান এখনও কোনো চুক্তি করেনি। মোহামেডানের একটি সুত্র দাবী করেছে টিটু দলের কোচের দায়িত্ব পালন করবেন। কথা পাকা হয়ে আছে। আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। কোচ টিটু এবার নাকি ২০ লাখ টাকা পারিশ্রমিক দাবী করেছেন। কিন্তু মোহামেডান তাকে ১২ লাখ টাকা দিতে সম্মত হলেও সেটা আরো একটু বাড়বে বলে জানা গেছে। টিটু দলেই থাকছেন সেটা নিশ্চিত করে বলছে ক্লাব। টিটু এখন মালয়েশিয়ায়। সেখানে এএফসির একটি কোর্স করতে গিয়েছেন। এখন মোহামেডান দলকে তালিম দিচ্ছেন দলের সাবেক দুই তারকা ফুটবলার জুয়েল রানা এবং ইমতিয়াজ আহমেদ নকিব। একজন ক্লাব কর্মকর্তা বললেন কো নিয়ে আমরা দোটানায় নেই। টিটুই কাজ করবেন। আমরা তাকে নিয়েই প্রস্তুত হচ্ছি।