আমার ছাদের নিচে তোমাদের আকাশ

জীবনবোধের এক স্বর্ণোজ্জ্বল আকর

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ১৯:৩৪
আজিম হিয়া আমার ছাদের নিচে তোমাদের আকাশ কাজী বর্ণাঢ্য প্রচ্ছদ :রাজিব রায় প্রকাশ :ডিসেম্বর ২০১২ প্রকাশক :প্লাটফর্ম পরিবেশক :প্রতিভা প্রকাশ, বাঙলায়ন মূল্য :৭৫.০০ টাকা এই সময়ে, কর্পোরেট বাস্তবতায় দাঁড়িয়েও আমরা কিছু মর্মপীড়ায় জ্বলি এবং জ্বলতে থাকি। কেননা আমাদের চোখের সামনে আরও কিছু সত্য এসে দাঁড়িয়ে যায়—নিষ্পেষণের পোতার নিচে শুয়ে আকাশমুখো কবি যখন ছড়িয়ে দেন এইসব শব্দবন্ধ—‘আগুন কখনো নেভে না/ আগুনের দৃশ্য নিভে যায়।’ অথবা, ‘বুড়ি মরবে মরুক/ স্যালুলয়েড তুমি দীর্ঘজীবী হও।’ কাজী বর্ণাঢ্য-র কবিতা, কবিতায় জীবনবোধ, এমনকি পারিপার্শ্বিক অসঙ্গতি তুলে আনার যে অসম্ভব ডায়নামিক ক্ষমতা, বরাবরই আমাকে মুগ্ধ করেছে। স্বভাবতই তার প্রথম কাব্যগ্রন্থ ‘আমার ছাদের নিচে তোমাদের আকাশ’ প্রকাশিত হবার সাথে সাথেই আমি সংগ্রহ করি। কবি যখন বলেন—আমি তার পিছু হেঁটে যাচ্ছি অন্ধকারের বাড়ি/ আমার পিছু হেঁটে পুরো স্টেশন/ এভাবেই বাংলাদেশ। এই লাইন পড়ার পর সত্যিই আঁতকে ওঠি। বিধ্বস্ত একটা বাংলাদেশকে দেখি অন্ধকারের দিকে হেঁটে যেতে। এটা কবি যেভাবে উপলব্ধি করেন, আমরা হয়তো সেভাবে ঠিক ততটা পারি না। কিন্তু কোথায় যেন একটা জাগরণ টের পাই। কী জানি; হয়তো এই জাগৃত আত্মাগুলো একদিন সমস্বরে শ্লে¬াগান দেবে; আর বাংলাদেশ জেগে উঠবে এবং নতুন উদ্যমে আলোর দিকে পথ চলতে শুরু করবে। কাজী বর্ণাঢ্য পৃথিবীর ভাঁজে ভাঁজে রক্ত বুনে দিয়ে পৃথিবীময় গজাতে চান প্রণয়শস্য। বইটিতে ৩৮টি কবিতা আছে। আমার ক্ষুদ্র জ্ঞানের পঠন-পাঠনে অনেক কিছুই অধরা থেকে গেলো। আশা রাখছি, পাঠক বইটি সংগ্রহ করে তার ভেতরে ডুব দেবেন এবং তুলে আনতে সক্ষম হবেন স্বর্ণোজ্জ্বল আকর। বইটি থেকে আরও একটি কবিতার কথা না বলে শেষ করতে পারছি না। ‘কবি ও নারী’-কবিতাটিতে সংলাপের আদলে কবি সমসাময়িক জীবন-বাস্তবতার এক অনন্য বয়ান তুলে ধরেছেন। অংশত—‘নারী : আজকাল কবিকে/নিদ্রাহীন চাঁদের মতো বেপরোয়া মনে হয়। কবি : প্রতিশ্রুতি ভঙ্গ রাজার হাসির শব্দে কবির হূদয় কেবল ভাঙে—/ চূর্ণ হয়/ সীমানা টপকে বিড়াল খেয়ে গেলে সন্তানের দুধ/ মায়ের হূিপণ্ডে যেমন রক্ত ও চাবুকের সাপ ফুঁসে ওঠে/ বিষে নীল হয়ে যায় বুক, বুকের পাঁজর.../ দূষিত আঁধারে আলোর তারুণ্য ধ্বসে গেলে/ কবির হূদয়ও তেমনি হয়/ জেগে ওঠা ফুলের মতো অমলিন হূদয়ের ভঙ্গিমা বদলে যায়/ বদলে যায় ভাষারীতি-বক্তব্য-সুর-সুরের আগুন/ আত্মবিক্রয়ের হাটে কবি হয় না নিলাম/ তার নিরঙ্কুশ পদাবলি যে কোনো যুদ্ধের সবল অস্ত্র’।