উত্সর্গ :পাথরনিষ্ঠুরতার শিকার প্রয়াত প্রকৌশলী প্রীতি দাশ
ছুড়ো না পাথর, ছাড়ো এ নিষ্ঠুরতা
একুশ শতকের সভ্য সমাজে এ কোন বর্বরতা?
মেধায় মননে উঠেছে মানুষ বিকাশ-স্বর্ণ-চূড়ে,
অন্ধতা সব যাক ভেসে যাক
জ্ঞানের আলোর তোড়ে।
জাতি-ধর্ম-শ্রেণী-বর্ণ ভেদাভেদ ভুলে
প্রাণে মেলাও প্রাণ
দৃষ্টিভঙ্গি বদলে দেখো—মানুষ সব সমান।
ধ্বংস নয়, সৃষ্টি করো—প্রেমে হও কাতর
মানুষ হয়ে মানুষের বুকে ছুড়ো না পাথর।
