চিন্তার রেখাচিত্রগুলো শিরায় উপশিরায় প্রবাহিত
জোড়া বিহীন সারস হয়ে ছোটাছুটি করছে দিগিবদিক
কখন যে লাল পিরানের মধ্যে নিমজ্জিত হলাম
নিজে বোঝার আগেই বুঝে গেল চারপাশ
ততক্ষণে ঘুরে এলাম জন্ম থেকে জন্মান্তর
শেষ হয়েও জ্যামিতিক বিন্দুতে গিয়ে এঁকে ফেললাম বৃত্ত।
এখন সেই বৃত্তের ভেতর উচ্ছিষ্ট খালি বোতলের মতো
ফুটবল হয়ে উঠেছি বাচ্চাদের
এ এক নতুন গোলক ধাঁধা।
যা আমায় নিয়ে যায় অন্ধকার থেকে বিচ্ছুরিত আলোর শহরে
যেখানে প্রতিক্ষণ নিজেকে হতে হয় ভাজক
কখন যে আমি ভাগশেষ হব আমার ভূগোলের
নিজেই জানি না।
এখন প্রতীক্ষা শুধুই ভাঙনের
নতমুখে আকাশ দেখি জলে
