বিচ্ছেদ নয়, আলাদা থাকছেন তারা!

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:১৮
সাংসারিক সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ-কালকি কোচলিন। বহুদিন ধরেই জল্পনা চলছে তাদের বিচ্ছেদ নিয়ে। অবশেষে এই দম্পতিই সবাইকে জানিয়ে দিলেন সত্য ঘটনাটি। অনুরাগ বলেছেন, ‘আমি আর কালকি আলাদা হয়ে যাচ্ছি। তবে এটা আমাদের বিচ্ছেদ নয়। আমরা নিজেদের কিছুটা সময় দিচ্ছি। নিজেরা কিছুদিন একা থাকতে চাই। তবে বিচ্ছেদ নিয়ে যেসব আলোচনা চলছে, তা একেবারেই গুঞ্জন। আমরা শুধুমাত্র আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি, বিচ্ছেদের নয়।’ উল্লেখ্য, ২০০৯ সালে অনুরাগের ছবি ‘দেব ডি’তে আধুনিক চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছিলেন কালকি কোচলিন। এই ছবির শুটিংয়ের সময়ই দু’জনার সম্পর্কের শুরু। ২০১১ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তারা। এর আগে আরতী বাজাজকে বিয়ে করেছিলেন অনুরাগ।