পবিত্র আশুরা উপলক্ষে ‘দিন প্রতিদিন’

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২০:১৯
আরবি ১০ মহররম ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনে হযরত ইমাম হোসাইন (রা.) কারবালা প্রান্তরে শাহাদাত্ বরণ করেন। এ উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে ‘দিন প্রতিদিন’-এর বিশেষ পর্ব। আজকের পর্বের অতিথি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাউদ্দিন। অনুষ্ঠানে আশুরার ঘটনা বর্ণনা করার পাশাপাশি আশুরার শিক্ষা ও ঐতিহাসিক তাত্পর্য নিয়ে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে।