চ্যানেল নাইনে আজ রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘পূর্ণ চাঁদের অপূর্ণতা’। শফিকুর রহমান শান্তনুর রচনা এবং রিদম খান শাহিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন হুমায়ূন ফরিদী, লিটু আনাম ও বিন্দু। উল্লেখ্য, এটি হুমায়ূন ফরিদী জীবিত থাকাবস্থায় শুটিং করা হয়েছিল।