ঢাকা বিভাগীয় কমিশনার এ এন শামসুদ্দিন আজাদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ইউএনও অফিস ও সহকারী কমিশনার ভূমি অফিস ও বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় বিদ্যালয়ের শিক্ষার মান, বিগত দিনের পরীক্ষার ফলাফল ও শিক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে একটি কম্পিউটার এবং নগদ অর্থ প্রদান করেন। এ উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ফকির মোহাম্মদ মনওয়ার হোসেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, এডিসি রেভিনিউ মো. সোয়ায়েব হোসেন খান, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী, সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম রেজা এবং পৌর মেয়র শহিদুর রহমান সহিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ার বেগম উপস্থিত ছিলেন।
