কাউখালীতে জেলা প্রশাসকের মতবিনিময়
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কাউখালী উপজেলা পরিষদ হলরুমে পিরোজপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোত্সাহী আঃ লতিফ খসরু, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন আর রশীদ সাইদ প্রমুখ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সেনবাগে সভা
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ “ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন” এই স্লে¬াগানকে ধারণ করে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নেয়াখালীর সেনবাগ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে এমএ লতিফ ডায়াবেটিস হসপিটাল এন্ড হার্ড কেয়ার সেন্টার। পরে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আতা উল্ল¬া বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: আহছান হাবিব, নোয়াখালী জেলার সাবেক স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মুহাম্মদ আবু তাহের প্রমুখ।
গিয়াস কামাল চৌধুরী স্মরণে গৌরনদী প্রেসক্লাবে সভা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে প্রয়াত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণে গৌরনদী প্রেসক্লাবে স্মরণ সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, আসাদুজ্জামান রিপন, জামাল উদ্দিন, সাবেক সম্পাদক আহসান উল্লাহ, সাংবাদিক এম আলম, ডাঃ উত্তম দাস, এস এম জুলফিকার, ডাঃ মনিস চন্দ্র বিশ্বাস, আমিন মোল্লা প্রমুখ।
বড়াইগ্রামে দুলুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী এ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নিঃশর্ত মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বড়াইগ্রাম উপজেলা ১৮ দলীয় সংগ্রাম কমিটির নেতা-কর্মীরা। গত বুধবার বনপাড়া বাজারে উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রুহুল আমিন তালুকদার টগর। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সভাপতি রহিম নেওয়াজ, জেলা প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হজরত আলী প্রমুখ।
মৌলভীবাজারে ম্যালেরিয়া বিষয়ক কর্মশালা
মৌলভীবাজার প্রতিনিধি \ জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি উপলক্ষে ম্যালেরিয়া বিষয়ক এ্যাডভোকেসি কর্মশালা গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হেমন্ত কুমার দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. নজরুল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মোশারফ হোসেন, মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন ব্র্যাক কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ, সুলতানা আক্তার প্রমুখ।
কসবায় ২৪ প্রহর ব্যাপী হরিনাম মহোত্সব
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গুরুদেব শ্রী বংশীবদন গোস্বামীর ৬৬তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষে গুরুদেবের দ্বীন শিষ্যবৃন্দের উদ্যোগে আজ শুক্রবার থেকে ৭দিনব্যাপী ধর্মীয় নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে: শ্রীমদ্ভাগবত পাঠ, মঙ্গল আরতি, নগর পরিক্রমা, গুরু মহিমা কীর্ত্তণ, গুরু পূজা, শ্রী শ্রী রাস পূজা, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, নামযজ্ঞের অধিবাস, মঙ্গলঘট স্থাপন, ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ। শ্রীমদ্ভাগবত পাঠ করবেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত গীতা পাঠক ও ঢাকাস্থ মহানাম সমপ্রদায়ের সভাপতি শ্রী কান্তি বন্ধু ব্রহ্মচারী।
কমলগঞ্জে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জে দরিদ্র প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। জানা যায়, যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আব্দুন নূর-নূরজাহান ট্রাস্টের উদ্যোগে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ৪০ জন শিক্ষার্থীকে স্কুল ড্রেস প্রদান করা হয়। আব্দুন নূর-নূরজাহান ট্রাস্টের ট্রাস্টি আরাফাত রহমান তপুর সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি আব্দুন নূর মাস্টার, ইউপি চেয়ারম্যান ফজলুল হক।
ডামুড্যা ইসলামী ব্যাংকের ত্রাণসামগ্রী বিতরণ
ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতা \ ইসলামী ব্যাংক ডামুড্যা শাখার উদ্যোগে “বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি” শীর্ষক আলোচনাসভা ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মুন্সী রেজাউর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডামুড্যা উপজেলা চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র হুমায়ুন কবীর (বাচ্চু) ছৈয়াল। এছাড়া প্রধান আলোচক ছিলেন ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার ভিপি ও শাখা প্রধান মো. সিরাজুল আলম, বিশেষ আলোচক মো. নুরুজ্জামান হাওলাদার, এভিপি ও শাখা প্রধান শাখা।
গফরগাঁওয়ে চরআলগী গণহত্যা দিবস আজ
গফরগাঁও(ময়মনসিংহ) সংবাদদাতা \ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার ও তাদের দোসর রাজাকার, আলবদর বাহিনী গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের ৩টি গ্রামের ৩৫টি পাড়ায় নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করে ৪৭ জন নিরপরাধ মানুষকে, আগুনে পুড়িয়ে ভস্মীভূত করে প্রায় সাড়ে ৫শ’ বাড়ি। বর্বর পাকবাহিনীর হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি কোলের শিশু থেকে শুরু করে মসজিদের মুসল্লিরাও। তাই এ দিনটিতে প্রতি বছর চরআলগী ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আয়োজন করে স্মরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল।
গাজীপুরে বিদ্যুত্ সপ্তাহ উপলক্ষে র্যালি
গাজীপুর প্রতিনিধি \ ‘বিদ্যুত্ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার গাজীপুরে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ-২০১৩ উপলক্ষে র্যালি, আলোচনা সভা হয়েছে। গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতির নলজানিস্থ প্রধান কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে ঢাকা-গাজীপুর সড়ক প্রদক্ষিণ করে। পরে গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি এলাকা পরিচালক হাজী মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এক অলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার সৈয়দ ওয়াহিদুল ইসলাম, ডিজিএম নূর মোহাম্মদ, এজিএম (এমএস) শ্যামল চন্দ্র ঘোষ, পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর মো. বজলুর রশিদ প্রমুখ।
শিবালয়ে সড়ক মেরামতের কাজ শুরু
শিবালয় (মানিকগঞ্জ ) সংবাদদাতা \ শিবালয় উপজেলা মহাদেবপুর ইউনিয়নের মুশুরিয়া থেকে এআর মাসুদ উদ্দিন পিন্টুর বাড়ি পর্যন্ত সড়ক সংস্কারের কাজ উপলক্ষে গত বুধবার এক সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন যাবত্ এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে উপজেলা এলজিইডি বিভাগ ২য় লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট এলজিইডি-২ নামে ৩ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এ প্রকল্প গ্রহণ করে। সমাবেশে মোঃ রাইজুদ্দিন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মাহমুদল আমিন ডিউক।
সোনাতলায় দুর্জয় সাহিত্য গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ গত বুধবার সোনাতলার ঐতিহ্যবাহী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন দুর্জয় সাহিত্য গোষ্ঠীর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক ইকবাল কবির লেমন। এ ছাড়া বক্তব্য রাখেন শাহাদত্জ্জামান শাহিন, কলেজ থিয়েটারের সভাপতি শিমন আহম্মেদ বাদল, রাশেদুল হাসান রনি, মোমিন বাপ্পি প্রমুখ।
পলাশে অস্ত্রসহ ৭ ডাকাত গ্রেফতার
পলাশ (নরসিংদী) সংবাদদাতা \ ডাকাতের আতঙ্কে পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় পাহারার মাধ্যমে নির্ঘুম রাত্রিযাপন করছে এলাকাবাসী। গত ১০ দিনে পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০টির অধিক ডাকাতির ঘটনা ঘটে। গত রাতে পলাশের দড়িহাওলাপাড়া গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমানের নেতৃত্বে পলাশ থানা পুলিশ দেশীয় অস্ত্রে সজ্জিত সাত সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করে।
নিকলীতে মাদক সেবীর তিন মাসের কারাদণ্ড
কিশোরগঞ্জ প্রতিনিধি \ নিকলীতে এক মাতালকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ব্যক্তি হচ্ছে নিকলী উপজেলার পূর্বগ্রাম নয়াহাটি গ্রামের মনির হোসেন (২২)। গত বুধবার নিজ গ্রামে মদ-গাঁজা খেয়ে মাতলামি করার সময় পুলিশ মনির হোসেনকে আটক করে। পরে ইউএনও মো. হাবীবুর রহমানের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মহাদেবপুরে আদিবাসীদের ভূমি সমস্যা নিয়ে সভা
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর মহাদেবপুরে গত বুধবার আদিবাসীদের ভূমি সমস্যা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শূয়াদেব কুজুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপংকর লাকড়া, গণমানুষের কথা পত্রিকার সম্পাদক মোঃ আককাস আলী, সাংবাদিক গোলাম রসুল বাবু, আজাদুল ইসলাম, বরুন মজুমদার প্রমুখ।
বিরামপুরে আরডিআরএস’র মতবিনিময়
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ এনজিও সংস্থা আরডিআরএস বিরামপুর অফিসের উদ্যোগে ও আদিবাসী সমাজ উন্নয়ন কমিটির আয়োজনে গত বুধবার মতবিনিময় সভা হয়েছে। নবীন্দ্র পাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জমিল উদ্দিন মণ্ডল, সমাজ সেবা অফিসার ময়নুল হক, খানপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, উপজেলা এনজিও ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
বেনাপোলে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
বেনাপোল (যশোর) সংবাদদাতা \ বেনাপোলের পুটখালী গ্রামে গত বুধবার ভ্রাম্যমাণ আদালত ছাবেদ আলী মোড়ল (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কাইয়ুম আলী সরদার জানান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুবুর রহমান সীমান্তবর্তী পুটখালী গ্রামে অভিযান চালায়। এ সময় তাকে ১শ’ ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করে।
পাকুন্দিয়ায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ সম্পূর্ণ অরাজনৈতিক ও ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ছফুরা খাতুন ইমাম উদ্দিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (এসকেআইইউ) এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রকল্পের আওতায় গত বুধবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অসচ্ছল ২০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশাররফ হোসেন খাঁন।
খালিয়াজুরীতে স্বাবলম্বী উন্নয়ন ফোরামের কর্মশালা
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার খালিয়াজুরীতে স্বাবলম্বী উন্নয়ন সমিতির অধীনে পরিচালিত ফুড সিকিউরিটি ফর দ্যা আলট্রা পুওর ইন দ্যা হাওর রিজিওন (এফএইচইউপি-এইচ) প্রকল্পের সমাপনী কর্মশালা গত বুধবার খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এফএইচইউপি-এইচ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দীপক রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটন। এখানে বক্তৃতা করেন খালিয়াজুরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ তালুকদার, সমবায় কর্মকর্তা এ কে এম ফজলুল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রৌফ প্রমুখ।
মুজিবনগরে প্রতিবন্ধী ও অভিভাবকদের শিক্ষা সফর
মেহেরপুর প্রতিনিধি \ আলোর ঘর (লাইট হাউজ) প্রকল্প, কারিতাস, দামুড়হুদার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার প্রতিবন্ধী ও তাদের অভিভাবকদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত। এতে বক্তব্য রাখেন এরিয়া কো-অর্ডিনেটর (আলোঘর) আফছার আলী, এডুকেশান সুপার ভাইজার মি. ইজিকেন মন্ডল, মাঠ কর্মকর্তা এনামুল ইসলাম, মাহাবুব সরকার, স্বেচ্ছাসেবক অলক সরকার প্রমুখ। পরে নাটুদহের আট কবর স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে শিক্ষা সফর করা হয়।
নেতাকর্মীদের মুক্তির দাবিতে কলমাকান্দায় বিএনপি’র মিছিল
নেত্রকোনা প্রতিনিধি \ ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপির গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এবং আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবিতে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদরে উপজেলা বিএনপি নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি গোলাম রব্বানীর নেতৃত্বে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় গোলাম রব্বানীসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
হোসেনপুরে জাতীয় বিদ্যুত্ সপ্তাহ পালন
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ ‘বিদ্যুত্ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ শীর্ষক শে¬ শ্লোগানকে প্রতিপাদ্য করে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন, কিশোরগঞ্জ পল্ল¬ী বিদ্যুত্ সমিতির যৌথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় বিদ্যুত্ সপ্তাহের উদ্বোধনী শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, হোসেনপুর বিদ্যুত্ অফিসের ডিজিএম মো. মকবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
