সাপ্তাহিক ছুটি ছাড়াও আগামী বছর ব্যাংক বন্ধ থাকবে ২৪ দিন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:১০
সাপ্তাহিক দু’দিন ছুটির বাইরে ২০১৪ সালে ২৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আলোকে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর হবে। বুধবার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়েছে। ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে ছুটির তারিখ নির্ধারণ করে দিলেও তা চাঁদ দেখার ওপর নির্ভর করবে বলা হয়েছে।