পরকীয়ার জের ধরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটের এক চিকিত্সকের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ার সময় এক সহপাঠীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ভুক্তভোগী চিকিত্সকের। পরে অবশ্য বিয়ে করেন অন্য একজনকে। এই ঘরে তার দুই সন্তান রয়েছে। অন্যদিকে তার প্রেমিকার বিয়ে হয় এক প্রকৌশলীর সঙ্গে। বিয়ের পরও তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। চিকিত্সাধীন চিকিত্সক পুলিশকে জানান, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে তিনি রিকশা যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পরীবাগের পাওয়ার হাউজ এলাকায় পৌঁছালে একটি সাদা রঙের মাইক্রোবাস থেকে প্রেমিকার স্বামী ও ৩ জন সহযোগী নেমে এসে তাকে রিকশা থেকে টেনে-হিঁচড়ে মাইক্রোবাসে উঠিয়ে চোখ বেঁধে ফেলে। প্রায় আধ ঘন্টা পর তাকে মাইক্রোবাস থেকে নামিয়ে একটি বাসায় আটকে রেখে তার লিঙ্গ কেটে দেয়া হয়। পরে ঐ মাইক্রোবাসে করে তারা তাকে আবারও পরীবাগের কাছে এসে একটি রিকশায় উঠিয়ে দিয়ে পালিয়ে যায়।
