মিমকে বাঁচাতে এগিয়ে আসুন

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:১১
মিম (৭) ব্রেন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে সে মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিত্সাধীন। তার হোটেল কর্মচারী পিতা সহায়-সম্বল বিক্রি করে মেয়ের চিকিত্সার ব্যয় বহন করে এখন নিঃস্ব। মিমকে সুস্থ করতে ১১টি কেমো দিতে হবে। এজন্য ৩ লাখ টাকা প্রয়োজন, যা তার পিতার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই সমাজের সহূদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। যোগাযোগ: এ-৫/৯, মজিদপুর, সাভার, ঢাকা। মোবাইল- ০১৭৬৫৮১৪৮৫৮।