চেন্নাই মহিলা দাবায় জাকিয়া ৩৪তম

আপডেট : ১৪ নভেম্বর ২০১৩, ২২:১৫
ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠিত মহিলা গ্র্যান্ড মাস্টারস দাবায় ছয় পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ৩৪তম, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ৩৭তম, পাঁচ পয়েন্ট নিয়ে মাসুদা বেগম ৬০তম, সাড়ে চার পয়েন্ট নিয়ে জাহানারা হক রুনু ৭১তম এবং চার পয়েন্ট নিয়ে মাহমুদা হক চৌধুরী মলি ৮০তম স্থান পেয়েছেন। গতকাল সকালে অনুষ্ঠিত একাদশ বা শেষ রাউন্ডের খেলায় জাকিয়া ভারতের বিধার রতুমবাড়ার সাথে ও মলি ভারতের জুতি মায়ুর পাতেলের সাথে ড্র করেন, রানী হামিদ ভারতের প্রতুষ্যা বোদ্দার কাছে, মাসুদা ভারতের সাওগানতিকার কাছে ও রুনু ভারতের সোয়েতা গোলের কাছে হেরে যান। সাড়ে আট পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিং পদ্ধতিতে ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার মেরি আন গোমেজ চ্যাম্পিয়ন, জর্জিয়ার মহিলা গ্র্যান্ড মাস্টার বাসসিয়াসভিলি নিনো রানার-আপ এবং ভারতের আন্তর্জাতিক মাস্টার বিজয়লক্ষী সুভ্রমান তৃতীয় স্থান লাভ করেন। ৯টি দেশের ১১জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৪জন আন্তর্জাতিক মাস্টার এবং ৪জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০০ জন দাবাড়ু নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।