এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দুষ্প্রাপ্য বই স্ক্যান করে এর ডিজিটাল সংস্করণ তৈরির প্রক্রিয়া শুরু করে। তবে এর বিরুদ্ধে কপিরাইট ভঙ্গের অভিযোগও আনে অনেকেই। যুক্তরাষ্ট্রের লেখকদের সংগঠনের পক্ষ থেকে গুগল’র বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। তবে এই মামলার রায় শেষ পর্যন্ত গুগল’র পক্ষেই গেছে। এই মামলায় গুগল’র পক্ষ থেকে যুক্তি প্রদান করা হয়েছিল যে তারা ‘ফেয়ার ইউসেজ’ নীতিমালা অনুসরণ করেই বইগুলোর ডিজিটাল সংস্করণ তৈরি করছে। যে কারণে অনলাইনে বইগুলোর খুব অল্প অংশই প্রকাশ করে আসছে তারা। এ ছাড়া অনেক দুষ্প্রাপ্য বইয়ের ডিজিটাল সংস্করণ তৈরির মাধ্যমে প্রচুর পরিমাণ মানুষের উপকার হচ্ছে বলে মনে করে গুগল। এসব যুক্তির সাথে একমত পোষণ করেই বিচারক ডেনি চিন গুগল’র পক্ষে রায় প্রদান করেছেন।
