রকমারিতে হুমায়ূন আহমেদ অনলাইন বইমেলা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ১৯:২২
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে রকমারি ডটকমে চলছে ‘হুমায়ূন আহমেদ অনলাইন বইমেলা’। মেলা উপলক্ষে হুমায়ূন আহমেদের বইয়ের উপর থাকছে ২৫% পর্যন্ত ছাড়। ১২ নভেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এ ছাড়াও মেলা চলাকালীন রয়েছে হুমায়ূন আহমেদের লেখা নিয়ে প্রতিযোগিতামূলক আয়োজন। রকমারি ডটকমের ফেসবুক পেজ (www. face book .com/rokomari) তে গিয়ে এই ইভেন্টের বিস্তারিত জানা যাবে। আর রকমারি ডটকম থেকে অনলাইনে অর্ডার দেওয়া যাবে www.rokomari.com ঠিকানা থেকে কিংবা ১৬২৯৭ নম্বরে ফোন করে। দেশের যেকোনো প্রান্তে হোম ডেলিভারি এবং বই হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগ রয়েছে। যে কোন পরিমাণ বইয়ে সার্ভিস চার্জ ৩০ টাকা।