জন্মদিনে রুনা লায়লা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২০:৫০
এ দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। দীর্ঘ প্রায় ৫ দশকের সংগীত জীবনে বাংলাসহ ১৯টি ভাষায় গান করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ১৯৭৪ সালে প্রয়াত সত্য সাহার সুরে ‘জীবন সাথী’ ছবিতে গান গাওয়ার মধ্যদিয়ে বাংলাদেশের ছবিতে প্রথম প্লে-ব্যাক করেন রুনা লায়লা। তবে পাকিস্তানের ‘যুগ্মু’ ছবিতে ছোটবেলায় রুনা লায়লা প্রথম প্লে-ব্যাক করেন। এবারের জন্মদিনটি রুনা লায়লা তার স্বামী চিত্রনায়ক আলমগীরসহ স্বপরিবারেই কাটাবেন। রুনা লায়লা চার বছর বুলবুল একাডেমী করাচিতে ভরত নাট্যম, কত্থক, কত্থকলি শিখেছিলেন। চলতি বছর নেপালে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। গুণী এই সংগীতশিল্পীর জন্মদিনে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।