সোনাক্ষি সিনহার শেষ ক’টা ছবি ফ্লপ হয়েছে এমনটাই বলা যায়। বিশেষ করে ‘লুটেরা’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’-এর বেলায় এটা বেশি প্রযোজ্য। সম্ভাবনাময়ী এই অভিনেত্রীকে নিয়ে যতটুকু প্রত্যাশা ছিল দর্শক-ভক্তদের, ঠিক ততটাই হতাশ করেছেন এই দুটো ছবিতে। খুব শীঘ্রই আসছে তার নতুন চলচ্চিত্র ‘র্যাম্বো রাজকুমার’। এতে সোনাক্ষির বিপরীতে অভিনয় করছেন শহীদ কাপুর। উল্লেখ্য, শহীদ কাপুরও গেল বেশ ক’টা বছর ধরে বক্স অফিসে সফল কোনো ছবি উপহার দিতে পারেনি। এবার এই দু’জনার ‘র্যাম্বো রাজকুমার’ ছবিটি নিয়ে দু’জনই খুব বেশি উচ্ছ্বসিত। এরইমধ্যে ছবির গানও হিট হয়েছে ব্যাপক। সোনাক্ষি বলেছেন, ‘দর্শকরা ‘লুটেরা’ এবং ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’কে কীভাবে নিয়েছে ঠিক জানি না। তবে এটুকু জানি, ‘র্যাম্বো রাজকুমার’ হবে আরেকটা ‘রাউডি রাঠোর’, যেখানে দর্শকরা সব পাবে। প্রভু দেবার এই বিষয়টি খুব ভালো লাগে, সব ধরনের দর্শকেরই জন্যই হয় তার ছবি।’
