গান আর সংবাদ উপস্থাপনা এক সাথে এগিয়ে নিয়ে চলেছেন লোপা হোসাইন। বাজারে তার সর্বশেষ অ্যালবাম রিলিজ হয় লেজার ভিশনের ব্যানারে ‘আশার ভেলা’।
এ ছাড়া বর্তমানে তার নতুন অ্যালবামের কাজ শুরু করেছেন।
নতুন কাজ প্রসঙ্গে লোপা বলেন, ‘নতুন একটি গানের ভিডিওর কাজ করছি। এ ছাড়া পেশাগতভাবে নিউজ প্রেজেন্টেশন নিয়েই তো আছি। তবে গানটা আমার প্রাণের জায়গা। এটাকে আষ্টেপৃষ্ঠে নিয়েই বাঁচতে চাই।’
একটি জনপ্রিয় রিয়েলিটি শো থেকে গানের লোপা আলোচনায় এলেও বর্তমানের অডিও বাজার প্রসঙ্গে লোপা বলেন, ‘আমাদেরকে তবুও অ্যালবাম বা ভিডিও তৈরির ক্ষেত্রে স্পন্সরদের কাছে নাজেহাল হতে হয়। সবাই যেন তেলে মাথায় তেল দিতেই ব্যস্ত থাকেন। তাই নিজের মতো করেই পথ চলতে শুরু করেছি।’
