ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে বিশেষ ক্ষমতা দিচ্ছে জাতীয় পরিষদ

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২০:৫৪
ভেনিজুয়েলার জাতীয় পরিষদ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিশেষ ক্ষমতা প্রদানের আইন অনুমোদন করছে। এই আইনে প্রেসিডেন্ট ১২ মাস ডিগ্রি জারি করে দেশ পরিচালনা করতে পারবেন। বিলটি বিশেষ কমিশন দ্বারা সংশোধিত হওয়ার পর আলোচনার পর বিতর্কের জন্য জাতীয় পরিষদে পাঠানো হবে। তবে গুরুত্বপূর্ণ কোন বিষয় পরিবর্তন করা যাবে না। প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের মোকাবেলা করার জন্য এটি ব্যবহার করা হবে।