নবান্ন উত্সবের আয়োজন বসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুল চত্বরে। শিল্পীদের গানে, কথায়, কবিতায় আর নৃত্যের ছন্দে বর্ণিল-আনন্দমুখর হয়ে উঠেছিল বকুল চত্বর। মোহাম্মদ হাসানের বাঁশিবাদন দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উত্সবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। নবান্ন কথনে অংশ নেন নবান্ন উত্সব উদযাপন পর্ষদের চেয়ারম্যান লায়লা হাসান। অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে সুরবিহার, ঋষিজ, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ. সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, মহুয়া মঞ্জরী, খেলাঘর, বহ্নিশিখা, গ্রহস্বরের শিল্পীরা।
একক কণ্ঠে নবান্ন-বরণ করেন নুসরাত জাহান কনা, সাবেরা সুলতানা, খন্দ্রেনাথ সরকার প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন সৈয়দ হাসান ইমাম, লায়লা আফরোজ, বেলায়েত হোসেন, রেজিনা ওয়ালী লীনা প্রমুখ। নৃত্য পরিবেশন করে প্রেমার পরিচালনায় ভাবনা, লায়লা হাসানের পরিচালনায় নটরাজ, অনিক বসুর পরিচালনায় স্পন্দন, তুষার চক্রবর্তীর পরিচালনায় উদীচী নৃত্যবিভাগ রাঁয়বেশে পরিবেশন করে।
