মির্জাপুর আশ্রয়ণের ১০ বাড়ি ভস্মীভূত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৪
টাঙ্গাইল মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুরে হতদরিদ্রদের জন্য নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পে মোবাইলের চার্জার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশ্রয়ণ প্রকল্পে আশ্রয় নেয়া ১০টি পরিবারের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। ঐ এলাকায় বিদ্যুত্ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আকতার চৌধুরী জানিয়েছেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞার নির্দেশে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে প্রাথমিকভাবে ২০ কেজি করে চাল এবং নগদ ৫ হাজার করে টাকা দেয়া হয়েছে।