পিরোজপুরের কাউখালীতে শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১২২তম আবির্ভাব দিবস উপলক্ষে আগামীকাল সোমবার থেকে পাঁচদিনব্যাপী শুভ আবির্ভাব উত্সব শুরু হচ্ছে। বাংলাদেশ কেন্দ্রীয় শ্রী গুরু সংঘের উদ্যোগে কাউখালীর আশ্রম প্রাঙ্গণ জুড়ে প্রতিবছর রাস পূর্ণিমায় শতবছর ধরে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহত্ এ মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। অনুষ্ঠানে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান, সংঘ পতাকা উত্তোলন, শ্রীমদ গীতা পাঠ, কাউখালী সরকারি হাসপাতালে দুঃস্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, মহতী ধর্ম, ২৪ প্রহর নাম সংকীর্তন নগর কীর্তন, শ্রী গুরুর পূজা ও মহা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।
