চট্টগ্রামের সীতাকুন্ডে বর্ডার গার্ড (বিজিবি) ও র্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় শুক্রবার থেকে এ ক্যাম্প স্থাপিত হয়। সাঁড়াশি অভিযানে সীতাকুন্ডের বিভিন্ন স্থান থেকে শুক্রবার ও শনিবার গ্রেফতার করা হয়েছে ১৯ জামায়াত শিবির কর্মীকে। শিবিরের অস্তানা থেকে উদ্ধার করা হয়েছে, অস্ত্র, গানপাউডারসহ নাশকতার বিপুল সরঞ্জাম।
গ্রেফতারকৃত শিবির কর্মীরা হলেন, সীতাকুন্ডের পৌরসদরের ইয়াকুব নগর এলাকার, মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. দিদারুল আলম, আবুল বাশারের ছেলে মো. শাহেদ বেলাল, বহরপুর এলাকার জহির আহম্মদের আবদুল কাইয়ুম, বগাচতর এলাকার রহমত উল্ল্যাহর ছেলে নুর আলম, রেলগেইট এলাকার আহম্মদ সোবহানের ছেলে মো. রুবেল, ইমাম হোসেনের ছেলে দেলোয়ার হোসেন, দক্ষিণ মহাদেবপুর এলাকার মৃত নুর হোসেনের ছেলে মো. আনিছ (২৬), হাজী আবুল কালামের ছেলে শাহ জামান, দক্ষিণ রহমতনগর এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে মো. সালাউদ্দীন, জিয়াবল হোসেনের ছেলে মো. নিজামসহ ১৯ জন। এসময় তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় দুই কেজি গান পাউডার, একটি পিস্তল, সাতটি কিরিচ, ৫টি চাপাতি, তিন লিটার পেট্রোল, জাহাজের সিগন্যাল লাইট পাঁচটি উদ্ধার করে তারা। সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব ও বিজিবি’র অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম শুক্রবার থেকে শুরু হয়েছে।
