ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চলমান জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। প্রতিটি প্রশ্নপত্রের দাম ৫০০ থেকে ১০০০ টাকা। শুক্রবার রাতে একটি চক্র শনিবার অনুষ্ঠিত জেএসসির ‘সাধারণ বিজ্ঞান’ ও রবিবার (১৭/১১) অনুষ্ঠিত হতে যাওয়া ‘গণিত’ পরীক্ষার প্রশ্ন বিক্রি করছে। রাতে প্রশ্নপত্রের ২টি কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাহেদ চৌধুরী জানান, বিজ্ঞানের বিক্রিত প্রশ্নপত্রের সাথে অনুষ্ঠিত পরীক্ষার বিজ্ঞান প্রশ্নের কোন মিল পাওয়া যায়নি।
