মধুখালীতে নবান্ন উত্সব

আপডেট : ১৬ নভেম্বর ২০১৩, ২১:৩৮
নবান্ন উত্সব আগমনে ফরিদপুরের মধুখালীতে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি)‘র আওতায় রোপা আমন ধানের বীজ উত্পাদনে স্বল্প সময়ে নতুন জাতের বীনা-৭ জাতের প্রদর্শনীর ওপর ৩য় (ধান কর্তন) মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপালপুর মাঠে এনএটিপির আওতায় সিআইজি সদস্য চাষি মতিয়ার রহমানের জমিতে বীনা-৭ জাতের ধান কর্তন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের উপ-পরিচালক কৃষি ভাস্বকর চক্রবর্তী। বক্তব্য রাখেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শংকর চন্দ্র ভৌমিক, জেলা শস্য উত্পাদন বিশেষজ্ঞ ওমর আলী শেখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদুল করিম, উপজেলা মত্স্য কর্মকর্তা শিরিন শারমিন।