গোপালগঞ্জে বৈশ্য কপালী সমাজ কল্যাণ সমিতি নলদি পরগনার মানসঙ্গ সমাজের পক্ষ থেকে প্রাথমিক, জুনিয়র বৃত্তি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থী, প্রতিবন্ধী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার সদর উপজেলার মানিকহার রাধাগেবিন্দমন্দির প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ সতীশ চন্দ্র বিশ্বাস, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পি অনিল চন্দ্র বিশ্বাস, সমিতির ট্রাষ্টি বোর্ডের সভাপতি শিব নাথ বোস।
সমিতির সভাপতি ও সুপ্রিম কের্টের সিনিয়র আইনজীবী মৃনাল কান্তি বিশ্বাস এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে শতাধিক শিক্ষার্থী, ২০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ও ২৫ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
