বিভিন্ন স্থানে পাঁচ খুন

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২০:৪৪
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হয়েছে।—খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। কিশোরগঞ্জ কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় গতকাল রবিবার মোহাম্মদ শফিকুল কবীর পলাশ (৩৫) নামে এক চিকিত্সকের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। সে গত তিন মাস ধরে করিমগঞ্জ উপজেলা সদরের খান ডায়াগনস্টিক সেন্টার কর্মরত। তিনদিন কর্মস্থলে না আসায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক সাইফুল ইসলাম মানিক খোঁজ নিতে বাসায় গিয়ে ডা. পলাশকে মৃত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে রুম তালাবদ্ধ করে চলে যাবার সময় বাসার মালিকের স্ত্রী কক্ষ তালাবদ্ধ করে রাখার কারণ জানতে চাইলে তিনি ‘আসছি’ বলে চলে যান। পরে বাড়ির মালিক মো. মনিরুজ্জামান থানায় খবর দিলে পুলিশ তালা ভেঙে লাশ উদ্ধার করেন। সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সোনারগাঁওয়ের সাচিলাপুর এলাকা থেকে গত শনিবার সকালে অজ্ঞাত পরিচয় (৩২) নামে এক ব্যক্তির হাত পা বাঁধা গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল চেক লুঙ্গি, কালো শার্ট ও সাদা রংয়ের জ্যাকেট। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লাগ্রামে গত শনিবার জমির ধান কাটা নিয়ে বিরোধের জেরে সার্থক মন্ডল (৮২) নামে এক ব্যক্তি খুন হন। জানা যায়, ঘটনার দিন সার্থক মন্ডল ফজরের নামাজ পড়ে সকালে চায়ের দোকানে চা খেতে গেলে প্রতিবেশী নজরুল ইসলাম ও শহিদুলের সাথে জমির ধান কাটা নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শহিদুল বৃদ্ধ সার্থকের গালে সজোরে চড় মারলে সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। কার্পাসডাঙ্গা ইউনিয়নের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানায়। এ ঘটনায় দামুড়হুদা থানায় নিহত সার্থক মন্ডলের বড় ছেলে খেজমত মন্ডল বাদি হয়ে একটি মামলা করেন। ভুঞাপুর (টাঙ্গাইল) ভুঞাপুরে যমুনা নদী থেকে গতকাল রবিবার সকালে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফ (৪৮) নামে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইউসুফের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী থানার চর নলসন্ধ্যা গ্রামে। জানা যায়, জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার পিকনা ইউপি সদস্য ফজলুল হক, ইউসুফ আলী ও নৌকার মাঝি কোরবান আলী শুক্রবার সন্ধ্যায় নৌকাযোগে সরিষাবাড়ী থেকে নিজবাড়িতে ফেরার পথে নিখোঁজ হয়। ইউসুফ আলীর লাশ উদ্ধার হলেও বাকি দুইজনের এখনও খোঁজ মেলেনি। ভুঞাপুর গোবিন্দাসী নৌ পুলিশ ফাঁড়ির আইসি তোফাজ্জল হোসেন জানান, উদ্ধার করা লাশের শরীরের বিভিন্নস্থানে কোপের চিহ্ন রয়েছে। হত্যার পর তাকে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মাধবপুর (হবিগঞ্জ) মাধবপুরে জমি বিরোধ শনিবার সন্ধ্যায় দুইপক্ষের সংঘর্ষে মাহমুদ আলী ওরফে হুরন আলী নামে একজন নিহত ও শিশুসহ সাতজন আহত হন। আহতদের মাধবপুর ও বি-বাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।