সৈয়দপুরে ৪ কোটি টাকা আত্মসাত্

আপডেট : ১৭ নভেম্বর ২০১৩, ২০:৪৬
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুর থেকে বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা নিয়ে পালিয়েছে সিগারেট কোম্পানির এক পরিবেশক। ফলে এখানকার অর্থ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা লাটে উঠেছে। অনেকে পাওনাদারের ভয়ে দোকানপাটও খুলতে পারছেন না। সৈয়দপুর ও তার আশ-পাশের বাজারে দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে মেরিস সিগারেট সরবরাহ করে আসছিলেন দিলশাদ হোসেন পাপ্পু নামে এক ব্যবসায়ী। তিনি কোম্পানি ও স্থানীয় ব্যবসায়ীদের আস্থা অর্জন করে পরিবেশকের ব্যবসার সম্প্রসারণ ঘটাতে থাকেন। এর এক পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে আকস্মিকভাবে সটকে পড়েন। ফলে ওই সব ব্যবসায়ীরা পথে বসেছেন। অনেকে ধার-দেনা করে তাকে টাকা প্রদান করায় পাওনাদারের ভয়ে দোকানপাটও খুলতে পারছেন না।