পানপট্টি মুক্ত দিবস আজ
পটুয়াখালী প্রতিনিধি \ গলাচিপার পানপট্টিতে একাত্তরের এই দিনে হানাদার বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের প্রায় ৮ ঘন্টা সম্মুখ যুদ্ধ হয়। এই যুদ্ধে ৩০/৩৫ জন পাক সেনা ও রাজাকার-আলবদর মারা যায়। বাকি হানাদাররা পালিয়ে রক্ষা পায়। এই যুদ্ধে জয়ের মধ্য দিয়ে পটুয়াখালীর প্রথম মুক্তাঞ্চল পানপট্টিতে উত্তোলন হয় স্বাধীন বাংলার পতাকা। সেই বিজয়কে স্মরণীয় রাখতে সরকারিভাবে নির্মাণ করা হয়েছে স্মৃতিসৌধ।
ইসলামপুরে কমিউনিস্ট পার্টির মানববন্ধন
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা \ ইসলামপুরে গত শনিবার ‘কেউ খাবে কেউ খাবে না তা হবে না, তা হবে না’ এই স্লোগানকে ঘিরে উপজেলা শাখা কমিউনিস্ট পার্টির উদ্যোগে সারাদেশে ন্যায় “সংঘাত নয়—সমঝোতা চাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় বটতলা চত্বরে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সাধারণ সম্পাদক কমরেড এমদাদুল হক রকির সভাপতিত্বে এ পথসভায় প্রধান অতিথির রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সস্পাদক কমরেড মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সদস্য কুরবান আলী প্রমুখ।
গাইবান্ধায় সিপিবি-বাসদের সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি \ ‘সংঘাত নয়— সমঝোতা চাই’— এই স্লোগানে দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাসদ ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশের অংশ হিসেবে গত শনিবার গাইবান্ধায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে অবিলন্বে সমঝোতার পথে এগিয়ে না গেলে সংঘাত আরও বাড়বে। সেই সুযোগে দেশে কোন অশুভ শক্তির উত্থান হতে পারে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সমন্বয়ক গোলাম রব্বানী, অ্যাড. মুরাদজ্জামান রব্বানী প্রমুখ।
উলিপুরে প্রধানমন্ত্রীর তহবিলের চেক বিতরণ
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ উলিপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২ লাখ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত শনিবার এ সাহায্যের চেক তুলে দেন উলিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মতি শিউলী। এ সময় সহ-সভাপতি সোলায়মান সরদার বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক যথাক্রমে জাহাঙ্গীর আলম ও আবু সাঈদ সরকারসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাবগঞ্জে আদিবাসী কিশোরীদের মাঝে সনদ বিতরণ
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ এনজিও সংস্থা আরডিআরএস’র আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পাধীন আদিবাসী কিশোরীদের সংলাপ সাপোর্ট টিম সদস্যদের মাঝে গত শনিবার সনদ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা অডিটরিয়ামে শ্যামল মার্ডির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ আলম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, কৃষি কর্মকর্তা আখেরুর রহমান, সংস্থার প্রকল্প সমন্বয়কারী তামিম আহম্মেদ প্রমুখ।
কুলাউড়ায় ইয়াকুব-তাজুল মহিলা কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা \ গত শনিবার কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মহিলা ডিগ্রী কলেজের অনার্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারদলীয় চীফ হুইপ উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস শহীদ এমপি। অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য ও কলেজ গভর্নিং বডির সভাপতি এডঃ নওয়াব আলী আব্বাছ খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল ইসলাম প্রমুখ।
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সমর্থনে মিছিল
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলির সমর্থনে উপজেলার কুমারভোগের এলাকাবাসী মিছিল করেছে গত শনিবার। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুল হাসান বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশীদ শিকদার, যুবলীগ সভাপতি মোঃ মেহেদি হাসান, মনির হোসেন মাষ্টার, আলহাজ্ব আবুল বাসার, মাসুম আহাম্মেদ পিন্টু, শফিক মাদবর প্রমুখ।
সরাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ সরাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে ডাকা হয়েছে অভিভাবক সমাবেশ। গত শনিবার প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরশাদ আলী, সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ।
কালীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গত শনিবার বিকালে গাজীপুর-৫ আসনের সাংসদ প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি উপজেলার দেওপাড়া গ্রামে শহীদ ময়েজ উদ্দিন সেতু সংলগ্ন স্থানে মেহের আফরোজ চুমকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মোক্তারপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। সকালে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকার ব্রাহ্মণগাঁও ও নাওয়ান গ্রামে ১৫ কি. মি. বিদ্যুতের নতুন লাইন স্থাপন ও সংযোগ প্রদান উপলক্ষে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম তোরণসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বরগুনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গঠন
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ “জেগে ওঠো বাংলার বিবেক” শ্লে¬াগান নিয়ে দৈনিক বর্তমান, আরটিভি ও বিডিনিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি মনির হোসেন কামালকে সভাপতি এবং দৈনিক খবরপত্র, চ্যানেল ২৪ ও বাংলানিউজ ২৪ ডট কমের জেলা প্রতিনিধি আবু জাফর মো. সালেহকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র ৩১ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে বরগুনা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
মুন্সীগঞ্জে প্রকৌশলী হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাজানগর সিদ্দিক আকবর ভকেশনাল ইনস্টিটিউশনের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী আসাদ খন্দকার হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের ফাঁসির দাবিতে গত শনিবার সমাবেশ, মানববন্ধন হয়েছে। অঙ্গীকারের সভাপতি মানুন হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রাজানগর ইউপি সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন খান খোকন, বাড়ৈখালী ইউপি সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন, নিহত আসাদের মা আনোয়ারা বেগম, অঙ্গীকারের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত, সাইফুল ইসলাম প্রমুখ।
বড়াইগ্রাম ও গুরুদাসপুরে ১৮ দলের সমাবেশ
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা \ বিএনপির শীর্ষ ৫ নেতার রিমান্ডের প্রতিবাদে গত শনিবার বড়াইগ্রাম ও গুরুদাসপুরে ১৮ দলের উদ্যোগে পৃথক মিছিল সমাবেশ হয়েছে। বনপাড়ায় মিছিল শেষে সমাবেশে সাবেক এমপি অধ্যক্ষ একরামুল আলম, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাকিম, হজরত আলী, এম এ আলীম, জামালউদ্দিন আলী, এ্যাড. আব্দুল কাদের এবং লক্ষীকোলে মেয়র ইসাহাক আলী, এ্যাড. শরীফুল হক মুক্তা, আবু বকর সিদ্দিক ও বেলাল হোসেন বক্তব্য রাখেন। অপরদিকে, গুরুদাসপুরের নয়াবাজারে উপজেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ, সাবেক মেয়র মশিউর রহমান বাবলু, বিএনপি নেতা মনিরুজ্জামান হেনা, জহির শাহ, জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গোপালগঞ্জে সমাবেশ
গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন। গত শনিবার জেলা বিএনপির গেটপাড়া কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ মনিরুজ্জামান পিনু, কেএম হামিদুল হক দুলাল, আজিজুর রহমান আজিজ, খায়রুল ইসলাম সবুজ, বাবু ফকির, আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
মনোহরগঞ্জে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গত শনিবার কুমিল্লার মনোহরগঞ্জে লত্সর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহিফল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আঃ মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ আবদুল গাফফার সুমন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন।
টেকনাফে ২২ রোহিঙ্গা গ্রেফতার
টেকনাফ (কক্সবাজার) \ টেকনাফে ২২ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গতকাল ১৭ নভেম্বর রবিবার ভোরে নাইট্যং পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের নারী, পুরুষ ও শিশুসহ ২২ রোহিঙ্গা নাগরিককে আটক করে। অবৈধ অনুপ্রবেশকারীদের মানবিক সহযোগিতা দিয়ে সকালে স্বদেশে ফেরত দেয়া হয়েছে বলে জানায় বিজিবি। ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আবুজাল আল-জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভালুকায় বিএনপি নেতার মতবিনিময়
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা \ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু গত শনিবার রাতে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ভালুকায় কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন। ওই মতবিনিমিয় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক হাদিছুর রহমান হাদিস, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, রুহুল আমীন মাসুদ, গুলজার হোসেন, এডভোকেট উসমান গনি মল্লিক মাখন, মতিউর রহমান মিল্টন, আবুল বাশার বেপারী, সাঈফুল ইসলাম খাঁন প্রমুখ।
বিরামপুরে দুই ইউএনওকে সংবর্ধনা
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বিরামপুর উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে গতকাল রবিবার বিদায়ী ইউএনও মোছাঃ রোখছানা বেগম ও নবাগত ইউএনও এসএম মনিরুজ্জামান আল মাসউদকে যথাক্রমে বিদায়ী ও স্বাগত সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম জিন্নাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আলম, উপজেলা প্রকৌশলী মাহমুদ জামান, সমাজ সেবা অফিসার ময়নুল হক, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা সারোয়ার জামান প্রমুখ।
ঈশ্বরগঞ্জে কলেজ ভবন উদ্বোধন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়নসিংহের ঈশ্বরগঞ্জ ও আঠারবাড়ি ডিগ্রি কলেজের বহুতলা একাডেমী ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সংসদ সদস্য আব্দুছ ছাত্তার দু’কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ে এ দুটি কলেজের পৃথক একাডেমী ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, ছাত্রলীগ সভাপতি মাহবুবর রহমান, কলেজের অধ্যক্ষ প্রভাষক ম্যানেজিং কমিটির সদস্য দলীয় নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বরূপকাঠিতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ গতকাল রবিবার স্বরূপকাঠি উপজেলার সোহাগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আব্দুল জব্বার, মোসা. শাহানাজ খানম, অভিভাবক খন্দকার মো. আজমল হোসেন ও বিদায়ী শিক্ষার্থী মো. সাজিদ হোসেন পরশ প্রমুখ।
কালিয়াকৈরে ৪০ কেজি চোলাই মদসহ গ্রেফতার ১
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ গাজীপুরের কালিয়াকৈর বাজারস্থ শিমুলতলী এলাকায় রবিবার সকালে অভিযান চালিয়ে ৪০ কেজি চোলাই মদসহ মুকলাল মনিদাস (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মুখলাল মনিদাস উপজেলার শিমুলতলী এলাকার মৃত মনমোহন মনিদাসের পুত্র বলে থানা সূত্রে জানা যায়।
নন্দীগ্রামে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ গত শনিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক ইউনিয়নে আহবায়ক জুহুরুল ইসলাম টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী শ্রমিক ইউয়িনের উপদেষ্টা আলহাজ্ব সাবান আলী, অত্র সংগঠনের নির্বাচন কমিশনার মাহবুব কাদের মিলু, সদস্য লিটন শেখ বাঘা, মিন্টু মিয়া, ইউনুস আলী। উক্ত সভায় নির্বাচন বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।
মোরেলগঞ্জে বিএনপি’র মিছিল সমাবেশ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপি’র ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত শনিবার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশী বাধার মুখে বিএনপি মিছিল সংক্ষিপ্ত করে লঞ্চঘাট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল হক বাবুল, পৌর যুবদল সভাপতি ফারুক হোসেন সামাদ, যুবদল নেতা এফএম শামীম আহসান প্রমুখ।
পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে গত শনিবার নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বিভূতি কুমার রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এবং অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এএম কামালউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পীরগঞ্জ পৌরসভার মেয়র রাজিউর রহমান রাজু ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, পৌর কমিশনার মোঃ সমশের আলী, কলেজের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, এবিএম কামাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক মনসুর কামাল নান্নু।
মহেশপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সভা
মহেশপুর(ঝিনাইদহ) সংবাদদাতা \ গতকাল রবিবার মহেশপুর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নিজস্ব কার্যালয়ে কর্মীদের নিয়ে এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। আর.আই বাবলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আবু মনছুর আহম্মেদ ভিপি, প্রধান কার্যালয় ঢাকা। বিশেষ অতিথি ছিলেন নজরুল শরীফ ডিআই-কুষ্টিয়া। এছাড়া বিশেষ অতিথি ছিলেন মহেশপুর প্রেসক্লাবের সভাপতি ও আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইটি বিভাগের ফজলুর রহমান, ফারুক আহম্মেদ, রফিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, ফারুক আলী, নাছিমা খাতুন, আব্দুল জলিল, শরিফুল ইসলাম, মহিউদ্দিন, লিয়াকত আলী, সম্রাট, মোমিনসহ মাঠপর্যায়ের দাপ্তরিক কর্মচারী ও কর্মীবৃন্দ।
বেনাপোলে বোমা বিস্ফোরণে কলেজ ছাত্র আহত
বেনাপোল (যশোর)সংবাদদাতা \ বেনাপোলের বাহাদুরপুর সড়কে গতকাল রবিবার বোমা বিস্ফোরণে উজ্জল নামে বেনাপোল ডিগ্রী কলেজের এক ছাত্র আহত হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়ুম আলী সরদার জানান, সকাল ৯টার দিকে উজ্জল তার বাসায় বসে বোমা তৈরি করার সময় তা বিস্ফোরিত হয়ে সে আহত হয়। জিজ্ঞাসাবাদের জন্য তার মাকে আটক করা হয়েছে। পুুলিশের উপস্থিতি টের পেয়ে উজ্জলের পিতা হাত কাটা তোতা পালিয়ে যায়। আহত উজ্জলকে পুলিশ প্রহরায় বেনাপোল রজনী ক্লিনিকে চিকিত্সা দেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
সাঁথিয়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু সমপ্রদায়ের সংবাদ সম্মেলন
সাঁথিয়া(পাবনা)সংবাদাতা \ গত ৭ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় যুবক মিঠু ও রুবেলকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদে গত শুক্রবার সকালে বনগ্রাম বাজারে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবুল সাহা বলেন, পত্রিকায় প্রকাশিত সংবাদটি কোন ব্যক্তি বা গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়নের জন্য কাল্পনিক সংবাদ প্রকাশ করে আসল হামলাকারীদের আড়াল করতে চায় । যা হিন্দু সমপ্রদায়ের ব্যক্তি,সামাজিক ও স্থানীয় সম্পর্কে প্রশ্নবিদ্ধ করেছে। হিন্দু সমপ্রদায়ের সাথে রুবেল ও মিঠুর পরিবারের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। তারা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ হিন্দু পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভয়নগরে বোমা ও সরঞ্জামসহ আটক ১
অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের অভয়নগর উপজেলার বর্ণী বাজারে অভিযান চালিয়ে র্যাব ৪টি হাত বোমাসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় আকতার হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়। গত শনিবার সন্ধ্যা ৭ টার সময় এ ঘটনা ঘটে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব যশোর-৬ উপজেলার বর্ণী বাজারে অভিযান চালিয়ে ওই গ্রামের গোলাম রসুলের পুত্র আকতার হোসেনের মুদি দোকানে অভিযান চালায়। তার দোকানে নিচ থেকে ৪ টি হাত বোমা , গান পাউডার, জালের কাঠি, কাঁচ ও লোহাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। এ সময় তারা মুদি দোকানী আকতার হোসেনকে আটক করে।
নাফ নদী থেকে ৩৭ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে নাফ নদীতে হানা দিয়ে ৩৭ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধারকৃত ইয়াবা চালানের মূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় বিজিবি। ১৭ নভেম্বর ভোরে টেকনাফ বিওপির হাবিলদার শাসমুর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে নাইট্যং পাড়া নাফ নদীতে হানা দিয়ে এ চালান উদ্ধার করে। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সিংড়ায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় গরীব দুস্থ পরিবারের মাঝে চেক ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গতকাল রবিবার। চেক ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারন সম্পাদক কামরুল ইসলাম কামরান, পৌর যুবলীগ সভাপতি সোহেল তালুকদার,ছা্ত্রলীগ সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিখন প্রমুখ।
