জিটিভির নিয়মিত তথ্য ও বিনোদন মূলক আড্ডানুষ্ঠান ‘আয়োজনে আমন্ত্রণ’। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারাদেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হয়। এ ছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। আড্ডায় উঠে আসে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়িক ঘটনাবলিসহ নানাবিধ বিষয়। জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার এবং সংগীত পরিচালক এফ এ সুমন। সোহেল রানার প্রযোজনায় অনুষ্ঠানটি আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জিটিভিতে প্রচার হয়।
