‘বিগ বস’ অনুষ্ঠান দিয়েই ভারতের টিভি পর্দায় অভিষেক ঘটে বাংলাদেশি মডেল আসিফ আজিমের। ‘বিগ বস’ অনুষ্ঠানটিতে শেষ পর্যন্ত টিকে থাকতে না পারলেও এবার নিজেকে বলিউড চলচ্চিত্রে যুক্ত এবং টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাত্কারে আসিফ আজিম বলেন, ‘আমার জীবনের ১০টি বছর কাটিয়েছি ভারতেই। হিন্দি ভাষাটা পুরোপুরি না জানলেও এর উপর কোর্স করছি। সালমান খানের নির্দেশে অভিনয়ের উপরও কোর্স করেছি আমি। খুব শীঘ্রই হয়তো বলিউডি কোনো এক চলচ্চিত্রে কাজও শুরু করব।’
